বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ভাঙ্গুড়ায় গুমানি নদী থেকে তরুণের মরদেহ উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদী থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কৈডাঙ্গা এলাকার গুমানি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম নয়ন হোসেন (১৯)।সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার লাউতারা গ্রামের ইকবাল হোসেনের পুত্র।পুলিশ বলছে, বুধবার রাতের কোন একসময় ট্রেন থেকে ছিটকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কৈডাঙ্গা রেলব্রিজের নিচে গুমানি নদীতে এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসি। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে।পরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি কোন হত্যাকান্ড নাকি দুর্ঘটনা তা স্পষ্ট নয়।তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর