মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে ট্রাক-হোন্ডা সংঘর্ষে আহত ৩

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

চাটমোহর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চাটমোহর পাবনা সড়কের চাটমোহর পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পরিবার ও পত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেল যোগে পাবনা এলাকা থেকে চাটমোহর বাজারে দিকে যাচ্ছিলেন সেলিম, গোলাম রাব্বি ও রাকিব। পথে তাদের মোটরসাইকেলটি চাটমোহর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে চাটমোহর গামী একটি ট্রাকের ধাক্কা লেগে সড়কে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয় তারা। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তাদের অবস্থার অবনতি দেখে কর্তবরত ডাক্তার রাজশাহী মেডিকেল হাসপাতালে রিফার্ট করেন। আহতরা হচ্ছেন, চাটমোহর নারিকেল পাড়া মহল্লাহ মোঃ হিরা’র ছেলে গোলাম রাব্বী (১৯) ও টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সোহরাব হোসেনের ছেলে সেলিম (৪০), একই জেলার বাসাইল উপজেলার শেখ ফরিদের ছেলে রাকিব (২৬)।

চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় আটক ও ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর