শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

রুহিয়ায় প্রাইভেট কার সহ আন্তঃজেলা ২ চোর আটক 

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আন্তঃজেলা ২ চোর কে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। গত ২০ ফেব্রুয়ারি রাত ৩ টায় রুহিয়া থানার ২১ নং ঢোলারহাট ইউনিয়নের ঢোলার হাট মহাসড়কের তিন রাস্তার মোড়ে চেকপোষ্ট করা কালীন ঠাকুরগাঁও হইতে আটোয়ারী গামী ১ টি সাদা রংগের প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো -গ-১৪-১৫৯৬) থামানোর জন্য সিগন্যাল দিলে উক্ত প্রাইভেট কারটি সিগন্যাল অমান্য করে বেপরোয়াভাবে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রুহিয়া চৌরাস্তা  মনতাজ হোটেল এর সামনে পাকা রাস্তার উপর রাত্রিকালীন বাজার নিরাপত্তা ডিউটিতে থাকা অফিসার ফোর্সদের সহায়তায় আটকের চেষ্টাকালে প্রাইভেট কারের ড্রাইভার মোঃ বাবুল হোসেন রাস্তার উপর গাড়ি পালিয়ে যায়। এবং ১টি সাদা রঙের প্রাইভেট কার পেছনে থাকা অপর দুই আন্তঃজেলা চোরকে গ্রেফতার করে।
আটক কৃত মোঃ আবু হান্নান (৩৮) ময়মনসিংহ জেলার মৃত আহাম্ম বেপারীর ছেলে ও মোঃ জানাল হক(৩০)পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার কালিকাপুর গ্ৰামের খাদেমুল ইসলামের ছেলে।
এ বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে সন্তোষ জনক জবাব দিতে না পারায় তাদেরকে সন্দেহ হইলে  ব্যবহৃত প্রাইভেট কারে কাগজ পত্র দেখতে চাইলে তাহারা কোন কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয়। এবং গাড়ীর মালিকের নাম ঠিকানা চাইলে একেক সময় একেক কথা বলে আমার সন্দেহ হয় যে, ধৃত আসামীদ্বয় ও পলাতক আসামী যোগ সাজসে উক্ত গাড়ীটি চুরি করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে আনিয়াছে। আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং জব্দকৃত লোহাকাটা যন্ত্র দ্বারা বিভিন্ন এলাকায় রাতের বেলায় দোকানঘর বসতবাড়ির তালা/ গ্রিল কেটে মালামাল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর