বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় পরিবেশ সম্মত উপায়ে পণ্য না রাখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২১ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বড়াল ব্রিজ রেল স্টেশন বাজার, ভাঙ্গুড়া বাজার, শরৎ নগর বাজার এলাকায় বিভিন্ন দোকানে এই আদালত পরিচালনা করে জরিমানার আদেশ দেন।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠান গুলিতে পণ্যের মূল্য তালিকা না থাকা, অনুমোদিত লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, অপরিস্কার ও অপরিচ্ছন্ন ,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ১৩ জনকে ২৭ হাজার টাকা,অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় ৭ জনকে ২৫ হাজার টাকা, ১৮৮ ধারায় ১ জনকে ১ হাজার টাকাসহ ৫৩ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. রাশিদুল ইসলাম, ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানার সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন , ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার নিয়ন্ত্রণ রাখতে এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর