বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

জাতীয় ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পইন পাবনায় সাংবাদিকদের অবহিতকরণ  সভা অনুষ্ঠিত 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

পাবনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার  (১৮ ফেব্রুয়ারি ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে ও ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ দুলাল উদ্দিন সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব রাখেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম।
 ক্যাম্পইনের কার্যকরিতা ও এর উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ডাঃ খাইরুল কবির। জেলায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।
আগামী ২০ ফেব্রুয়ারি  থেকে এই কার্যক্রম শুরু হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫০ হাজার ৯শ’ জন শিশুর ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ৭০ হাজার ৯শ ৪৯ জন শিশু লক্ষ মাত্রা ধরা হয়েছে। এছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট প্রায় ৪ লক্ষ ২০হাজার ৮শ শিশুর লক্ষমাত্রা ধরা হয়েছে।
জেলায় মোট ১৮৬২টি টিকাদান কেন্দ্রে ৩৬৫৪ জন সেচ্ছাসেবী ৭২৬ জন মাঠকর্মী এই কার্যক্রমের সহযোগিতা করবেন।
দিনব্যাপী এই কার্যক্রম সফল করতে প্রচার প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গণমাধ্যম কর্মীদের নিকট আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর