বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে লালন স্মরণোৎসব ও লালন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত থেকে রেলবাজার লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রে শুরু হয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাতে শেষ হয়েছে।

চাটমোহর রেলবাজার লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত লালন স্মরণোৎসব উদ্বোধন করেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মূলগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম বকুল, ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ, কে,এম শরীফ উল্লাহ সাচ্চু, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মাহবুবুল ইসলাম প্রমুখ।

সারা রাত ব্যাপী লালন স্মরণোৎসব অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, কুষ্টিয়ার শিল্পি চাঁদনী, রোমানা, শারমিন সরকার, ইঞ্জিনিয়ার রানা, হাবিব বাউল, জসিম বাউল, নাটোরের গুরু মাতা রনি, সামাদ বাউল, সিহাব বাউল, স্থানীয় শিল্পি জাকির শাহ, সাইফুল ইসলাম ও দয়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর