বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি করায় ভাঙ্গুড়ায় এমপি মকবুলের পক্ষ থেকে দোয়া মাহফিল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পুকে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি করায় শেখ হাসিনাকে কৃতজ্ঞা জানিয়ে দোয়া মাহফিল করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় চত্বরে এই দোয়া মাহফিল করা হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও আলোচনায় অংশ গ্রহণ করেন পাবনা-৩(চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকার সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। অন্যদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া বাজারা বণিক সমিতির সভাপতি সাবেক অধ্যক্ষ শহিদুজ্জামান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মলয় কুমার দেব।

দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো. আসলাম আলী, সংরক্ষিত মহিলা সদস্য ,মহিলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন ছবি, সহ-সভাপতি অধ্যক্ষ মো. সাইদুর ইসলাম, মো. রেজাউল করিম রাজা,সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল,  প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস জব্বার ছানা মাস্টার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ। পরে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আনুষ্ঠানের শুরুতে ‘৭৫ এর ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার শান্তি কামনা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদ জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবত পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর