মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে ট্রেনের ধাক্কায় রাজ মিস্ত্রির মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় নাজির হোসেন (৫৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (১২ ফেব্রæয়ারি) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজির হোসেন চাটমোহর পৌর শহরের ছোট শালিখা মহল্লার মৃতঃ ফয়েজ প্রামানিকের ছেলে এবং পেশায় সে রাজমিস্ত্রি ছিলেন।

এলাকাবাসি জানান, নাজির পেশায় রাজমিস্ত্রি, সকালে কাজের জন্য বেজপাড়া গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বেজপাড়া প্রামে পৌছে সে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার মূহুর্তে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার নাজির হয়। সকালে প্রচন্ড কুয়াশা থাকায় ট্রেনের গতি সে বুঝতে না পেরে এ দূর্ঘটনা হয়েছে বলে ধারনা এলাকাবাসীর।

ঘটনার সত্যতা স্বীকার করে চাটমোহর রেলস্টেশনের মাস্টার মাসুম আলি খান বলেন, ঘটনাটি লোক মুখে জানার পরে ঘটনাস্থলে আমাদের লোক পাঠিয়েছিলাম। নিহতের পরিবার লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ায় আমরা জিআরপিকে ম্যাসেজ দিতে পারিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর