শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

শার্শায় নিখোঁজ ছাত্রীর লাশ মিলল সহপাঠীর বাড়ির সেফটি ট্যাংকিতে, অভিযুক্ত সহ আটক ৩

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

যশোর পলিটেকনিক এর ৪র্থ সেমিস্টারের মেধাবি ছাত্রী জেসমিন আক্তার পিংকি সহপাঠী কর্তৃক হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকাল ৩ টার সময় উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের রুমেল নামের এক ব্যবসায়ীর বাড়ির সেফটি টেঙ্কি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় হত্যাকারী আহসান কবির অংকুর তার বড় ভাই রমেল ও সৎ মা হোসনেয়ারাকে আটক করেছে  জঅই-৬। মুল হত্যাকারী আহসান কবির অংকুর দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আকবার আলীর ছেলে।

নিহত জেসমিন আক্তার পিংকি কলারোয়া উপজেলার কাউরিয়া  গ্রামের জাকির হোসেনের মেয়ে।  ছেলে ও মেয়ে উভয়ই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

যশোর শার্শা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আকিকুর রহমান বলেন, আমরা শুক্রবার দুপুরে জানতে পারি যশোর থেকে নিখোঁজ জেসমিন আক্তার পিঙ্কির মৃত্যু দেহটি বুরুজবাগান এলাকায় তারই এক সহপাঠী আহসান কবির অঙ্কুরের বাসাতে আছে। এ সময়ে চারিদিকে খোঁজাখুঁজির পরেও না পেয়ে আমরা সেফটি ট্যাংক খুলে নিখোঁজ মেয়েটির মৃত্যু দেহ টি খুঁজে পায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রেমের সম্পর্ক ধরে তাকে এখানে নিয়ে আসা হয়। পরে তাকে শারীর নির্যাতন করে হত্যা করে লাশ গুম করার জন্য সেফটি ট্যাংকের ভিতরে লুকিয়ে রাখা হয়।

যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর কোম্পানী লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, হত্যা করে লাশ গুমের ঘটনায় আহসান কবির অঙ্কুর নামে তার এক সহপাঠীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে এরপরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর