বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আটঘরিয়ায় নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

” জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিরাপদ খাদ্য”— এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা মূলক  কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল আটঘরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপপরিচালক আব্দুস সোবহান এবং বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম ও আটঘরিয়া উপজেলাউপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।
বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইম্মীন হোসেন চঞ্চল, একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর কাউন্সিলার মোফাজ্জল হোসেন বাবু,সখিনা খাতুন, সীমা খাতুন, সাংবাদিক আব্দুস সাত্তার মিয়া, ফজলুর রহমান খান সহ জনপ্রতিনিধিগণ। পরিচালনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার শাকিলুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর