বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে সরিষা কর্তন শুরু, বাম্পার ফলন-দামে খুশি চাষীরা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

চাটমোহর সহ চলনবিল অঞ্চলে পাকা সরিষা কর্তন শুরু করেছে চাষিরা। চলতি রবি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকা ও পোকা-মাকড়ের আক্রমণ না হওয়ায় উপজেলায় সরিষার ব্যাপক ফলন হয়েছে। আশানুরুপ ফলন ও বাজারে সরিষার দাম ভালো, তাই মহা খুশিতে সরিষা চাষীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে মোট ৬হাজার ৭শ’৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা লক্ষমাত্রা ছিলো ৩ হাজার ৩শ’ ৬০ হেক্টর। সরিষার ফলন বাড়াতে কৃষকদের মাঝে মৌসুমের শুরুতে বিএডিসি কর্তৃক উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ সরবরাহ করা হয়েছে। এছাড়া উপজেলায় বিনামূল্যে কৃষকদের সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। উন্নত ফলনশীল জাতের বারী-৯,১১,১৪,১৫,১৭,১৮, বিনা- ৪, টরি-৭ জাতের সরিষার চাষ সহ স্থানীয় জাতের সরিষার চাষ হয়েছে।

চাটমোহর উপজেলার পাকপাড়া গ্রামের সরিষা চাষী জামাল উদ্দিন জানান, তিনি ৯ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। ইতিমধ্যে ৪ বিঘা সরিষা কেটেছেন বাকী সরিষা দু’চারদিনের মধ্যে কাটা শুরু করবেন। এ বছর সরিষার ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি অফিসার এ.এ.মাসুম বিল্লাহ বলেন, উপজেলায় সরিষা চাষ সফল করতে কৃষক পর্যায়ে সরিষা সংরক্ষণের জন্য যথাপোযুক্ত পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও সরিষার ফুল ও পাতা জমির উর্বরতা শক্তি বাড়ায় বলে তিনি জানান।

সরিষা কর্তনে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন সহ ভালো দাম পেয়ে খুশি চাষীরা। সরিষা চাষ বেশ লাভজনক। চলতি মৌসুমে লক্ষমাত্রার চেয়ে প্রায় ৪শ’ হেক্টর সরিষা চাষ বেশি হয়েছে। ইতিমধ্যেই উপজেলায় প্রায় ১ হাজার হেক্টর সরিষা কর্তন করা হয়েছে। বর্তমানে সরিষা ২ হাজার ৪শ থেকে ২ হাজার ৮শ’ টাকা মন বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর