শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বরিশালে কিশোরকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

বাড়ি থেকে ডেকে নিয়ে বায়জিদ সরদার (১৩) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার গোবর্ধন মহল্লার। নিহত বায়জিদ ওই মহল্লার মুজাম সরদারের ছেলে।

নিহতের চাচা মনির সরদার অভিযোগ করে বলেন, গত সোমবার সকালে বায়জিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশি আব্দুল বেপারী। পরবর্তীতে একটি সারের বস্তা নিয়ে ভ্যানযোগে তারা দু’জনে বালিয়ারপাড় নামক এলাকায় যায়। এর আধা ঘন্টা পর ভেজা ও কর্দমাক্ত বায়জিদকে অচেতন অবস্থায় বাড়িতে নিয়ে আসে আব্দুল বেপারী। ওইদিনই তাকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অচেতন অবস্থায়ই সে (বায়জিদ) মারা যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল বেপারী পলাতক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দীন জানান, বিষয়টি তদন্তের জন্য শুক্রবার দুপুরে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনিসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর