বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পাবনা জেনারেল হাসপাতালের নার্সকে মারধরের অভিযোগ 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

পাবনা জেনারেল হাসপাতালে রাজা হোসেন নামে এক ইন্টার্ন নার্সকে মারধরের অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক দালালের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের মহিলা ইউনিটে মারধরের এ ঘটনা ঘটে। পরে ঘটনার বিচার চেয়ে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন ইন্টার্ন নার্সরা। ঘটনার বিচার চেয়ে হাসপাতালের পরিচালক ও সদর থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা শাখার সভাপতি জাহিদ হাসান বলেন, ৮০ টাকার ইসিজি ৬০০ টাকা নেওয়া নিয়ে রোগীর সঙ্গে বিরোধ সৃষ্টি হলে সেটার প্রতিবাদ করলে আমাদের একজন সহকর্মীকে এক দালাল বেধরক মারধর করে। তুচ্ছ ঘটনায় মারধর করা মেনে নেওয়া যায় না।
অভিযুক্ত সাদ্দাম হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার পর হাসপাতালে ছুটে আসেন পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্দু বালা। হাসপাতালের পরিচালককে সাথে নিয়ে ভুক্তভোগী নার্সদের সঙ্গে কথা বলে অভিযুক্ত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
ওসি বলেন, হাসপাতালের একজন ইন্টার্ন নার্সকে মারধরের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ভুক্তভোগীর কাছ থেকে সব ঘটনা শুনেছি। একটি অভিযোগও পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর জানান, ঘটনা শোনার পর পরই তিনি হাসপাতালের ইন্টার্ন নার্সদের কাছে যান। তবে অভিযুক্তকে সেখানে পাওয়া যায়নি। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা হাসপাতালের পরিচালনা পরিষদ বৈঠক করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর