শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আগৈলঝাড়ায় চটপটি ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় ছয় মাসের কারাদন্ড

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় চটপটি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করায় ওই মাদক ব্যবসায়িকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, রবিবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের রামের বাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আ. মালেক তালুকদার অভিযান চালিয়ে ওই বাজারে চটপটি ব্যবসায়ী এবং পাশ^বর্তি অশোকসেন গ্রামের মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে শাহীন মোল্লাকে (৪৫) গাঁজাসহ আটক করে। আটক শাহীন ধীর্ঘদিন যাবত চটপটি ব্যবসার আড়ালে গাঁজা সেবন ও ব্যবসা করে আসছিলো।

আটক শাহীন ভ্রাম্যমান আদালতে নিজের দোষ স্বীকার করায় আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন মাদক ব্যবসায়ি শাহীনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শহীনকে সোমবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর