বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ফরিদপুরে হত্যা মামলার আসামিরা বাদীর পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

পাবনার ফরিদপুরে হত্যা মামলার আসামিরা বাদীর পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ ও মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে।
এঘটনায় বাদীর পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন।

উল্লেখ্য, ফরিদপুর উপজেলার খেতাবাঘা গ্রামে ধানের চারাগাছ খাওয়াকে কেন্দ্র করে গত ১৫/১২/২০২২ ইং তারিখে মোজাম্মেল হক ফরজকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে হালিম গং। মোজাম্মেল হক ফরজ প্রতিবাদ করলে হালিম হক গং এর কোমরে থাকা স্টিলের ধারালো চাকু দিয়ে সজোরে বুকে আঘাত করলে মোজাম্মেল হক ফরজ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

গুরুতর আহত অবস্থায় মোজাম্মেল হক ফরজকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হক ফরজকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৭। তারিখ-১৬-১২-২০২২ ইং। ধারা১৮৬০ সালের ১৪৩/৩২৬/৩০২/৩০৭/১১৪/৩৪ p.c রজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর