বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে প্রতিবন্ধী ভিক্ষুক শাহীন পেল দোকানঘর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

চাটমোহর সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ভিক্ষুক শাহীন হোসেনকে মুদি দোকানঘর সহ বিপনির মালামাল প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামে দোকানঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় কর্মসংস্থান তৈরির লক্ষ্যে উপজেলার ভাদড়া গ্রামের আনছার প্রামানিকের ছেলে প্রতিবন্ধী ভিক্ষুক শাহীন হোসেনকে এ দোকানঘর ও দোকানের মালামাল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম প্রমূখ।

প্রতিবন্ধী ভিক্ষুক শাহীন হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এ দোকানঘর উপহার পেয়ে আমি খুব খুশি। এখন থেকে আর মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করতে হবে না। সমাজে ভালোভাবে বেঁচে থাকতে পারবো। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, ভিক্ষুক শাহীন পাবনা পল্লীবিদুুৎ এ কাজ করতেন। বৈদ্যুতিক দূর্ঘটনায় তার দুই পা ও একটি হাতে কেটে ফেলতে হয়। তারপর থেকে শাহীন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। মুদি দোকানের মাধ্যমে শাহীন স্বাবলম্বী হতে পারবে। সমাজে তার মর্যাদা ফিরে আসবে। সরকারের ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান একটি চলমান কর্মসূচি আগামিতে এ ধারা চলমান থাকবে। শাহীন ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসা করে পরিবারের সদস্য নিয়ে এ থেকে আয় করে সুখী জীবন জাপন করবে বলে আশা করছেন উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর