বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ভাঙ্গুড়ায় ‘বন্ধু পরিবারের’ ছিন্নমূল মানুষের মধ্যে অর্ধশত শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

‘এই শীতে সকলে যেন একটু উষ্ণতার ছোয়া পায়’ এই প্রতিপাদ্যে নিজেদের খরচের টাকা বাঁচিয়ে পাবনার ভাঙ্গুড়ায় বন্ধুপরিবারের যুবকদের অর্ধশত ছিন্নমুল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। বুধবার(১১ জানুয়ারী) সন্ধ্যার দিকে পৌর সদরের বড়ালব্রীজ স্টেশন এলাকায় বন্ধু পরিবারের সদস্যরা ছিন্নমুল মানুষের মধ্যে এই শীতবন্ত্র গুলি বিরতরণ করেন।

জানা গেছে, ‘বন্ধু পরিবার’ স্থানীয় যুবকদের দ্বারা তৈরি অরাজনৈতিক একটি সংগঠন । তারা নিজেদের খরচের টাকা কিছু কিছু করে বাঁচিয়ে তীব্র শীত থেকে ছিন্নমূল মানুষদের একটু উষ্ণতার পরশ নিয়ে পাশে দাড়াতেই তাদের এই উদ্যোগ। এছাড়াও ধমীয় উৎসবে সহায়তার হাত বাড়িয়ে ছিন্নমূল মানুষের পাশে দাড়ানোই তাদের লক্ষ্য। বুধবার শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতস্ত্রগুলি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মমতাজ মোস্তাফা আডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, সহকারি শিক্ষক মো. জয়নুল আবেদিন, বন্ধু পরিবারের সদস্য অনিক,সজীব, সম্রাট, মোস্তাফিজুর, সাগর পাল, তৃষা,মীম ও সৌরভ পাল।

এসময় প্রধান অতিথি ইউএনও মোহাম্মাদ নাহিদ হাসান খান বন্ধু পরিবারের এমন কাজকে স্বাগতম জানিয়ে বলেন,এভাবেই সামর্থ্যবানদের অসহায়দের পাশে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর