মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অটোভ্যানের চাপায় ভাঙ্গুড়া আনসার ভিডিপি কর্মকর্তা আহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বেপরোয়া ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল আহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কলেজ মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মমতাজ মহল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কর্মরত রয়েছেন।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) সামিউল ইসলাম জানান, বুধবার সকালে অফিস থেকে উপজেলার পাওয়ার গ্রিড ভাঙ্গুড়া ১৩২/৩৩ উপকেন্দ্র আনসার ক্যাম্প পরিদর্শনে যান মমতাজ মহল। আনসার ক্যাম্প পরিদর্শন শেষে অটোভ্যানে করে অফিসে ফিরছিলেন। অফিসে ফেরার পথে হঠাৎ করে সামনে থেকে অজ্ঞাত নামা একটি অটোভ্যান চাপা দেয়। এতে মমতাজ মহলের ডান হাতের আঙ্গুল ফেটে গেলে আহত অবস্থায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর