বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

শীতার্ত মানুষকে শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা করলেন – ইউএনও তরিকুল ইসলাম

এম মনিরুজ্জামান, সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

একটা মেসেজ, রাত ১১ টা !! সরকারি বাসভবন থেকে বের হয়ে একজন শীতার্ত পথচারী কে শীতবস্ত্র ( কম্বল) ও নগদ অর্থ সহায়তা করলেন, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। সোমবার দিবাগত রাতে পাবনার সুজানগর পৌর শহরের বেগুর মোড় ( জিরো পয়েন্ট) থেকে একশত গজ দূরে আতাইকুলা রোডের একটি দোকানের সামনে শীতে কাঁপছিল একজন পথচারী।এমন একটি মেসেজ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম তার সরকারি বাসভবন থেকে বের হয়ে ঘটনাস্থলে পৌঁছে নিজ চোঁখে পরিস্থিতি দেখে ২ টা শীতবস্ত্র(কম্বল) ও নগদ ৬ শত টাকা সহায়তা করেন। পথচারীর বাড়ি সিরাজগঞ্জ বলে জানা যায়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, তীব্র কুয়াশা ও কনকনে শীতে কাঁপছিল এমন একটি মেসেজ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পথচারী কে একটু সহযোগিতা করতে পেরেছি, মনে কাছে ভালো লাগছে,সবাই আরামে ঘুমাবে এটাই আমার কাম্য। আমার ও রাতের ঘুম টা ভালো হবে ইনশাআল্লাহ। মানুষ দিন দিন মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে।তাই যার যার অবস্থান থেকে মানবিকতা পরিচয় উচিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনামূল্যে গৃহ নির্মাণ করে দিচ্ছেন। এছাড়াও বিভিন্ন ভাবে খাদ্য,বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করছেন। এছাড়াও ভিক্ষুক দের পূর্ণবাসনের ব্যবস্থা করছেন।এ সময় উপস্থিত ছিলেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ আলী বিশ্বাস,শ্রী খোকন দাস,ফরিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর