মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছে। সোমবার (০৯ জানুয়ারি)  রাত ১১ টার দিকে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরামচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২)  ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে যুবরাজ (১৬)। অপরজন আহত আলমাস রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রুবেল পাবনা এডওয়ার্ড কলেজে অনার্সের ছাত্র ছিলো ও যুবরাজ এ বছর এসএসসি পাস করেছে।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টার দিকে পাবনা থেকে বাণিজ্য মেলা দেখে ফেরার পথে  বোয়াইলমারী বাজার পার হয়ে মোড়ে হঠাৎ সামনে কুকুর পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ছ’ মিলের গাছের গুলের স্তূপে পড়ে যায় তারা।
স্থানীরা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা হাসপাতালে নেয়ার পথে যুবরাজ মারা যায়।  রুবেল ও আলমাসকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে  চিকিৎসা দিয়ে রাজশাহী নেবার পথে রুবেল মারা যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  এদিকে দুই শিক্ষার্থীর করুণ মৃত্যুতে তাদের পরিবার ও সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর