মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে কোটি টাকা ক্ষতি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর (কুঁজোর মোড়) এলাকায় অবস্থিত হাজী মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে এ অগ্নিকান্ডে অন্তত ১১ টি দোকান ও দোকানে রক্ষিত মালামাল পুড়ে গেছে। স্থাপনা ও দোকানের পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক শরিফুল ইসলাম (ছরিদুল)সহ অন্যান্য দোকান মালিক জানান, প্রতিদিনের মতো বেচা কেনা শেষে বৃহস্পতিবার রাতে তারা দোকান বন্ধ করে বাড়ি যান। রাত সাড়ে তিনটার দিকে মানুষের হৈচৈ এর শব্দ শোনেন এবং আগুন লাগার খবর পান। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীরা এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে ফিরোজ, শরিফুল, জহুরুল, মুকুল, রেকাত, ভোলা, আসলাম, সোহেল, আসাদ, লিটন, চন্দন ঘোষের দোকানের সব কিছু পুড়ে শেষ হয়ে যায়। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করছেন তারা।

এ ঘটনা প্রসঙ্গে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারি অধ্যাপক নূরজাহান বেগম মুক্তি জানান, অগ্নিকান্ডে ব্যবসায়ীদের অপুরণীয় ক্ষতি হয়ে গেল। তাদের ঘুরে দাঁড়াতে বেশ বেগ পেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর