বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আটঘরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা দেশ গড়বো সমাজসেবায় এই স্লোগান গানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে সোমবার(২ জানুয়ারী) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্্যালী বের হয়ে উপজেলা প্রধান ফটকে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ৯ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৯ টি হুইল চেয়ার, ১০ জন ভিক্ষুকের মাঝে ৩ টি করে ৩০টি ছাগল, ৫৫ জন দু:স্থ্য ও অসহায় মানুষের মাঝে সুদ মুক্ত ২০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
এসময় বিতরণকালে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম,  ইউএনও মাকসুদা আক্তার মাসু, সমাজ সেবা অফিসার ইসমত জেরিন, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মারফুদ উল ইসলাম, বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রব মন্টু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ১০ জন ভিক্ষুকে একটি করে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর