মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ৬ লাখ টাকার ক্ষতি

জিল্লুর রহমান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

চাটমোহর নিমাইচড়ার সমাজ করতকান্দী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কাশেম নামের এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত আট ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে। মোঃ আবুল কাশেম সমাজ করতকান্দী এলাকার ইউসুফ প্রাং এর ছেলে। এ দুর্ঘটনায় কাশেমের অন্তত ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।

ক্ষতিগ্রস্থ কাশেম বলেন, রাত আট ঘটিকার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আমার ঘরে আগুন লাগে এবং মুহুর্তেই টিনের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও নগদ ১লক্ষ ৮০ হাজার টাকা, ২ ভরি সোনার গহনা, টিভি, ফ্রিজ সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ দূর্ঘটনায় পরিবারটির অন্তত ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

পার্শ্ববর্তী বসতি জিল্লুর রহমান ও নিমাইচড়া ইউপি সদস্য সুজন মাহমুদ, আব্দুল ওহাব জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা এলাকাবাসী ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি, ইতিমধ্যেই কাশেমের থাকার ঘর, বারান্দা সহ নগত টাকা, আসবাবপত্র ও ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘর ও মালামালসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর