বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পাবনায় নানা আয়োজনে শুভ বড়দিন উদযাপন

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনে পাবনায় পালিত হচ্ছে খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। বড়দিন উদযাপন উপলক্ষ্যে পাবনার সকল গীর্জা আলোকসজ্জা করা হয়। বাড়িতে বাড়িতে ক্রিসমার্স ট্রি সাজানো, গোশালা তৈরী, পিঠা তৈরী সহ নানা আয়োজনে খ্রীস্টান বাড়ি গুলো হয়ে উঠে উৎসব মুখর।
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ প্রার্থনা। প্রার্থনা পরিচালনা করেন ব্যাপ্টিস্ট চার্চের পালক মি. ইসাহাক সরকার। প্রার্থনায় দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রার্থণা শেষে বড়দিনের কেক কাটা হয়। এ ছাড়া চাটমোহরে বিভিন্ন গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়৷
শান্তিপূর্ন পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ যাতে বড়দিন উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর