বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ভাঙ্গুড়ায় পিছিয়ে পড়া ছাত্রীদের পাশে মেয়র রাসেল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের পিছিয়ে পরা ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থীদের ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করেছেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল।

জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিয়ে নিয়মিত ছাত্রীদের বাসায় গিয়ে খোঁজখবর করছেন তিনি।

দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষার ফি ছাড়া সব ফি মওকুফ করে শিক্ষার্থীদের এগিয়ে নিচ্ছেন তিনি । শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে, সে জন্য নিজে বাড়ি বাড়ি গিয়ে বাবা-মায়েদের বোঝাচ্ছেন। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের স্কুলে পড়ার সুযোগও করে দিচ্ছেন। এ কাজের জন্য কয়েকজন শিক্ষককে দায়িত্ব দিয়েছেন। শুধু তা-ই নয়, যারা বই কিনতে পারত না, তিনি লাইব্রেরী থেকে তাদের বিনা পয়সায় বই কিনে দেন। যারা প্রাইভেট পড়তে পারত না, তাদের আলাদাভাবে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছেন।

জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন বলেন, অত্র বিদ্যালয়ের সভাপতি ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেলের এমন মহৎ উদ্যোগের কারণে পিছিয়ে পড়া অনেক শিক্ষার্থী প্রচুর উপকার পেয়ে এগিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, ‘দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর আর্থিক সমস্যার কারণে খুব একটা ভালো পড়াশোনা হয়নি। আমাদের বিদ্যালয়ের সভাপতি ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল মহোদয় ভালোভাবে পড়ার জন্য অনুরোধ করেন। মেয়র মহোদয়ের অনুপ্রেরণাতেই আজ আমরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি ভালোভাবে নিতে পারছি ।

এ বিষয়ে মেয়র রাসেল বলেন,আমি লক্ষ করেছি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রী নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় স্কুলের শিক্ষার পাশাপাশি প্রাইভেট পড়তে পারে না যার কারণে ওদের রেজাল্ট খারাপ হয় এই অনুধাবন থেকে আমি পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রী তাদের ফ্রি কোচিং এর ব্যবস্থা করেছি এবং যেহেতু এসএসসি পরীক্ষার এখনো তিন চার মাস বাকি আছে এভাবে পরিচর্যা করলে তারা ভাল ফলাফল করবে বলে আশা করি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর