বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে মহান বিজয় দিবস পালন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পাবনার চাটমোহরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে মহান বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের বর্ণাঢ্য বিজয় র‌্যালি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চাটমোহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. এম নজরুল ইসলামের সভাপতিত্বে মহান বিজয় দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, খন্দকার বজলুল করিম খাকছার, মোঃ আব্দুল মমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু ,এস এম মান্নান মাস্টার, আলতাব হোসেন রকি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর