মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় উর্মি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেললাইনের ভাঙ্গুড়া পৌর শহরের সারুটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী উর্মি উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের খান জাহান আলীর মেয়ে। তিনি বেতুয়ান বিবি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে প্রাইভেট পড়তে ভাঙ্গুড়া বাজারে যান উর্মি আক্তার। বুধবার দুপুরে প্রাইভেট পড়া শেষে তিনি রেললাইনের পাশের বাগানে বসে মোবাইল ফোনে দীর্ঘ¶ণ ধরে কারো সঙ্গে কথা বলছিলেন। পরে মোবাইলে কথা বলার সময় ট্রেন আসলে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে শরীর দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বলেন, মেয়েটি রেললাইনে বসে মোবাইলে কথা বলতে বলতে এক পর্যায়ে রাগান্বিত হয়ে দ্রুত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। কোন ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে তার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, প্রাইভেট পড়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয়েছিল উর্মি। পারিবারিক মান অভিমান থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনা তদন্ত করবে।

পাকশী বিভাগীয় রেলওয়ে পুলিশ সুপার শাহাব উদ্দিন বলেন, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার বিষয়টি আমরা জেনেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর