বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

শাহীন ক্যাডেট বৃত্তি পেল ঈশ্বরদীর ইসরাক

গোলাম রাব্বি,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শাহীন ক্যাডেট বৃত্তি লাভ করেছে হাসিন মেহজাবিন ইসরাক। ঈশ্বরদী সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেন থেকে ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে সে এ কৃতিত্ব অর্জন করে।

ইসরাকের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায়। তিন বোনের মধ্যে সবার বড় তিনি। তার পিতা হাসানুর রহমান হাসান ঈশ্বরদী উপজেলার খায়রুল গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজের ম্যানেজার হিসেবে কর্মরত। মাতা সিপনা আক্তার একজন গৃহিণী।

হাসিন মেহজাবিন ইসরাক ভবিষ্যতে একজন জ‍্যোতির্বিজ্ঞানী হতে চায় । ভালো ফলাফলের এ ধারা অব্যহত রাখতে সে সবার নিকট দোয়া কামনা করেছে।

ইসরাকের বাবা ও মা মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি।
মেয়ের কৃতিত্বের খবর শুনে আত্মীয়স্বজন ছাড়াও স্থানীয়রা অনেকে খোঁজখবর নিচ্ছেন, জানাচ্ছেন অভিনন্দন। এলাকায় সবার মুখে মুখে এখন এই কথাটি আনন্দ ছড়াচ্ছে। খুশির জোয়ার বইছে পুরো এলাকাজুড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর