মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী এক তরুণের মৃত্যু হয়েছে

মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁ ময়দানের সামনে। নিহত ওই তরুণ শার্শা উপজেলার বাগআচড়া সাতমাইল মোল্লাপাড়ার আনছার মোল্লার ছেলে পিন্টু মোল্লা (২০)।

প্রত্যক্ষদর্শীর বরাতে নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান,ওই তরুণ নাভারন বাগআচড়ার মধ্যে চলাচলকারি সিএনজির বাগআচড়া অভিমুখি একজন যাত্রী হিসেবে নাভারন থেকে বাড়ি ফিরছিলেন।ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা যশোরমুখি একটি ট্রাক সিএনজিকে হালকা ধাক্কা দিলে সে ছিটকে পড়ে।এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর