বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পাবনায় সড়ক দূর্ঘটনায় পারমানবিকের শ্রমিক নিহত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় সড়ক দূর্ঘটনায় পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক রুবেল হোসেন (২৮) নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোর ৬টার সময় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গোলচত্বরের পাশে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুবেল হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার পৌর এলাকার বিশ্রামপুর মহল্লার মোঃ আবুল কাশেমের একমাত্র ছেলে।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিশ কুমার স্যানাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, রুবেল হোসেন রূপপুর পারমানবিক প্রকল্পে শ্রমিকের কাজ করতেন। ঘটনার দিন ভোরে মোটরসাইকেল যোগে কর্মক্ষেত্র যাওয়ার পথে দাশুড়িয়া গোলচত্বরের পাশে পৌছালে এই দূর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা শোকে মাতম হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর