শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ শুরু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের সাড়ে ৪ ঘণ্টা আগেই শুরু হয়েছে। শনিবার (০৩ ডিস্বের) দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।

এ সময় মঞ্চে দলের কেন্দ্রীয় কোনো নেতা উপস্থিত না থাকলেও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ কয়েকজন ছিলেন।

জানা গেছে, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে মাদরাসা মাঠের পশ্চিম পাশে বানানো হয়েছে মঞ্চ। বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান গেট দিয়ে সমাবেশস্থলে ঢুকছেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ (০৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর