বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পুর্ব শত্রুতার জেরে থানার প্বার্শবর্তী দোকানে চেয়ারম্যান পুত্রকে মারধরের অভিযোগ

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

আমিনপুর থানায় সালিশে এসে সন্ত্রাসী হামলায় আমিনপুর থানাধীন মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাসুমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল হক (নেতা শহিদ) এর ছেলে রানা সহ ৩ জন আহত হয়েছে।

গত ২৪ শে নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে পাবনা জেলার আমিনপুর থানার পাশের চায়ের দোকানে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সুত্রে জানা যায়। উক্ত ঘটনার পরিপেক্ষিতে ১৫ জনকে নামিক ও ৩-৪ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রানার ভাই রাজিবুল হক।

স্থানীয় সুত্রে জানা যায়, মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত খানেবাড়ি এলাকার একটি জমি নিয়ে মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুত্র রানা ও খানেবাড়ি গ্রামের দুলাল মোল্লার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। উল্লেখ্য দুলাল মোল্লা ও জালাল দের জমি নিয়ে ঝামেলা চলাকালীন সময়ে রানা ক্রয় সুত্রে মালিকানা লাভ করে।

ঘটনার দিন বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দু’পক্ষ কে থানায় ডাকেন আমিনপুর থানা পুলিশ। উক্ত সালিশী বৈঠক চলাকালীন সময়ে রানা থানার পাশের চায়ের দোকানে আসলে পূর্বপরিকল্পনা অনুযায়ী সেলিম চৌধুরী ও তার লোকজন রানা সহ তাদের ৩ জনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথারি মারধর করে বলে থানার অভিযোগ সুত্রে জানা যায়। পরবর্তীতে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাদের পরিবার।

এ বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর