বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ভাঙ্গুড়ায় অনুর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই

রিফাত ইসলাম, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পাবনার ভাঙ্গুড়ায় অনুর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই শেষ হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত খেলায় চারটি দল অংশ গ্রহণ করেন। ফাইনাল খেলায় চন্ডিপুর সিকেবি আলীম মাদ্রাসা দল ১ গোলে পুকুরপাড় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দলকে পরাজিত করে।এসময় খেলায় অংশ গ্রহণকারী ৬৪ জন খেলোয়াড়দের মধ্য থেকে ৫ জন কৃতি ফুটবলার নির্বাচন করা হয়। খেলাটি পরিচালনা করেন দুধবাড়ীয়া দাখিল মাদ্রাসার ক্রিয়া শিক্ষক শামসুজ্জামান বাবু।

দুপুরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু। এসময় জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম,মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল জব্বার,মাওলানা মহির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর