বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

মরহুম আজগার আলী স্মৃতি ফুটবলে নাটোরের লাভা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

মো:রাজিব হোসেন, চাটমোহর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে মরহুম আজগার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাটোরের লাভা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে হরিপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাটোরের লাভা স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে ৪-৩ গোলে কুষ্টিয়ার ভেড়ামারা ফুটবল একাডেমীকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের খেলা গোল শুন্য ড্র হয়।

খেলা শেষে অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সজীব শাহরীন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক রওশন, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন প্রমূখ।

জিন্নাহ স্মৃতি ফুটবল ক্লাবের আয়োজনে ১৫তম এই আসরে বিভিন্ন জেলার আটটি দল অংশ নেয়। গত ১২ অক্টোবর এই টুর্নামেন্ট শুরু হয়। চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি এবং রানারআপ দলকে ৪০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি দেয়া হয়। খেলা দেখতে পাবনা, নাটোর ও কুষ্টিয়া জেলার বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

উল্লেখ্য, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আজগার আলীর স্মৃতি ধরে রাখতে তার ছোট ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন প্রতিবছর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর