মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

রাজিব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় সোহরাব হোসেন হেলালী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) রাত ৮ ঘটিকায় সোন্দভা এলাকায় চাটমোহর টু জোনাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের পারকোল গ্রামে, দুর্ঘটনার আগে হেলালী ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামে জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন তিনি।
সূত্র জানায়, সোহরাব হোসেন বাড়ি ফিরছিলেন মোটরচালিত (অটো গাড়ী) ভ্যান যোগে। দুর্ঘটনাস্থলে ভ্যানের চালক সড়কের ওপরে খড় থাকায় ভ্যানের নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে যায়। এতে সড়কের ওপরে ছিটকে পড়েন তিনি। মহুর্তের মধ্যে দ্রুতগামী খড়িবাহী একটি ট্রলির চাকায় পিষ্ট হয়ে সেখানেই নিহত হন তিনি। সোহরাব হোসেন কৈডাঙ্গা গিয়েছিলেন মেয়ের বাড়িতে বেড়াতে। ট্রলিটি জোনাইলের দিক থেকে চাটমোহরের দিকে আসছিল। লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এলাকার কিছু সচেতন ব্যক্তি বলেন, চাটমোহর টু জোনাইল সড়কটি জনগুরুত্বপূর্ন, এই সড়কে প্রায়ই দেখাযায় কৃষক তাদের বিভিন্ন ফসল তুলে রাস্তার পাশ্বেই রাখেন ও শুকাতে দেন। এ জন্যই দূর্ঘটনার শিকার হতে হয় গাড়ী চালকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর