বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ভাঙ্গুড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক সম্মেলন

গোলাম রাব্বি,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ভাঙ্গুড়া শাখা’র বার্ষিক সম্মেলন হয়েছে। মঙ্গলবার উপজেলা বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ, ওসি রাশিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. হালিমা খানম, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, আফিয়া সুলতানা আখি, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, আজিদা পারভীন পাখি, পাবনা ড্রাগ সুপার সুর্কন আহম্মেদ, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পাবনা জেলা শাখা’র সি: সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু প্রমূখ। বিকেলে অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বক্তারা জনগনের সেবার মান নিশ্চিত করার আহবান জানিয়ে সমিতির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সম্মেলনে আব্দুল আজিজকে সভাপতি ও আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর