বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আটঘরিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বর্তমান সরকারের অবকাঠামোগত নানা উন্নয়নমুখী কার্যক্রম ও প্রযুক্তিগত ব্যবহারে এগিয়ে যাওয়া চিত্র নিয়ে আটঘরিয়ায় উদ্বোধন অনুষ্ঠিত হয়ে গেল ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলাতে উপজেলার সরকারি, বেসরকারি দপ্তর ও স্থানীয় তরুণ শিক্ষার্থীরা তাদের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করে।
সোমবার (১৪নভেম্বর) আটঘরিয়া উপজেলা চত্বরে প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন হয়। ছোট পরিসরের আয়োজন হলেও মেলাতে ১৬টি স্টলে উপজেলার সব সরকারি, বেসরকারি দপ্তর ও স্থানীয় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবন নিয়ে হাজির হয়।
 স্টল গুলো হলো উপজেলা কৃষি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্সে, প্রাণী সম্পদ দপ্তর, ভুমি অফিস, ডিজিটাল সেবা,তথ্য কেন্দ্র, মৎস্য অফিস,থানা ও পল্লী বিদ্যুৎ সমিতি-১, হাতের মুঠোয় সেবা ব্যাংক, ইউডিসি, পৌরসভা ও প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসৃজস, মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, যুব উন্নয়ন,এলজিইডি।
সকাল ১০টায় উপজেলা চত্বর  থেকে একটি র্্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্ব এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম।
আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক প্রমুখ।
উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, স্বাস্থ্য পঃ পঃ কর্কর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা প্রনী সম্পদ কর্মকর্তা রুমানা আক্তার রোমি, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ডিজিএম কামাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোনতাকিমুর রহমান,  সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান প্রমুখ।
উদ্ভাবনী মেলাতে বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরা হয় এবং মেলা শেষে বিজয়ী তিন জনকে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর