বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সুজানগর পৌরসভা যানজট মুক্ত করতে প্রধান সড়ক পরিদর্শন

এম মনিরুজ্জামান, সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সুজানগর পৌর শহরের প্রধান সড়ক যানজট নিরসনে জন্য পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর পৌরসভার প্রধান সড়ক যানজট মুক্ত করতে পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল হাননান। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, যানজট শব্দটা এখন সুজানগর পৌরসভার সবার কাছে এক ভীষণ যন্ত্রণার নাম। পৌর শহরে যানজট দিন দিন বেড়েই চলছে। তাই পৌরসভার প্রধান সড়ক ও সিনেমা হল সড়ক পরিণত হয়েছে যানজটের শহরে।যানজটের কবলে পড়ে এখানকার জীবন প্রায় অবরুদ্ধ। অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল দোকানের সামনে রাখা, ফুটপাত দখল সহ ভ্যান, ইজিবাইক, সিএনজি ও বাসের কারণেই যানজটের প্রধান কারণ।স্কুল-কলেজের মেয়েদের যানজটে নাকাল অবস্থা। মাঝেমধ্যে ইভটিজিং এর শিকার হতে হয়। পৌর শহর এলাকায় গাড়ি পার্কিং-এর নেই কোনো সুব্যবস্থা। যেখানে-সেখানে যাত্রী ও মালামাল ওঠানামা করার ফলে যান চলাচলে প্রচণ্ড বিঘœ ঘটে। বাস টার্মিনাল কেউই ব্যবহার করছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, যানজট সমস্যা থেকে মুক্তি পেতে হলে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা জানান,যানজট নিরসনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এবার পৌর শহরের প্রধান সড়কের যানজট নিরসন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর