বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বিএনপির কমিটি বাতিলের দাবিতে সুজানগরের নাজির গঞ্জে বিক্ষোভ মিছিল

সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার নাজির গঞ্জ বাজারে বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আসলাম হোসেন মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তৃণমূলের নেতাকর্মীদের উপেক্ষা করে আর্থিক লেনদেনের মাধ্যমে আহবায়ক কমিটি ঘোষণার অভিযোগে নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে দলীয় কর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের বিরুদ্ধে শ্লোগান দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি নাজিরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাঃ আব্দুস সালামের ভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসলাম হোসেন মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল ওহাব সিকদার, আবুল কালাম মিয়া, আমজাদ হোসেন, বিএনপি নেতা রঞ্জু, যুবদল নেতা রিয়াজ শেখ ও জাহিদ এবং ছাত্রদল নেতা সিরাজ প্রমুখ। বক্তরা বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে অর্থের বিনিময়ে জেলা বিএনপির ঘোষণা দেওয়া মনগড়া পকেট কমিটিকে সুজানগরের তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা প্রত্যাখান করেছে। অতি দ্রুত সময়ের মধ্যে বিতর্কিত একতরফা সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা। উল্লেখ্য আগের কমিটি বিলুপ্তি ঘোষণার ২ বছর পর সম্প্রতি আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানকে আহবায়ক ও শেখ আব্দুর রউফকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর উপজেলা বিএনপি এবং কামরুল হুদা কামাল বিশ্বাসকে আহবায়ক ও জসিম বিশ্বাসকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয় পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর