মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে আগুনে পুড়ে ৬ লাখ টাকার ক্ষতি

রাজিব হোসেন, চাটমোহর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

চাটমোহরে হরিপুর ধরইল গ্রামে রেজাউল করিমের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ নভেম্বর) আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি ঘর সহ আসবাবপত্র, ধান, চাউল, ব্যবসার মালামাল আগুনে পড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারনা করা হচ্ছে। রেজাউল বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মুদি ব্যবসায়ী রেজাউল করিমের স্ত্রী তাদের ঘরে আগুন দেখতে পায়। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে, তার মধ্যে রেজাউরের ঘর ও বিভিন্ন আসবাবপত্র, ধান, চাউল ও এনজিও থেকে ঋণ নেওয়া নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় রেজাউলের প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আনুমানিক ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর