মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নলডাঙ্গায় উপ-নির্বাচনে ওয়ার্ড সদস্য পদে বিজয় হলেন যারা 

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২নং মাধনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড ও ৩নং খাজুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএম এর মাধ্যমে বুধবার(০২ সেপ্টেম্বর) সকাল ০৮ টা থেকে বিকেল ৪টা পযন্ত বিরতিহীন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২নং মাধনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পুরুষোত্তমবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও ৩নং খাজুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়।
উপ-নির্বাচনে মাধনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোস্তাফিজুর রহমান@রকি (আপেল প্রতীকে) ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন@খোকন (মোরগ প্রতীকে) পেয়েছেন ৩০১ ভোট।
খাজুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উৎপল কুমার মৈত্র@টুটুল (মোরগ প্রতীকে) ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ালিদ হোসেন দেওয়ান (ফুটবল প্রতীকে) পেয়েছেন ৪২৬ ভোট।
নির্বাচন নিয়ে উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ ভোটগ্রহণ শেষ হয়েছে।
উল্লেখ্য যে, মাধনগর ও খাজুরা দুই ইউনিয়ন পরিষদের ১নং ওর্য়াডের সাধারণ ওয়ার্ডের সদস্যদের মৃত্যু জনিত কারনে শুন্য পদের সৃষ্টি হয়। সর্বশেষ ২০২২ সালের ০৫ জানুয়ারি নলডাঙ্গা উপজেলায় ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর