মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোরের নলডাঙ্গায় দুই ইউনিয়নে আগামীকাল সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন

নলডাঙ্গা প্রতিনিধিঃ 
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় আগামীকাল ০২ নভেম্বর বুধবার ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার মাধনগর ও খাজুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপিতে শূন্য পদে উপ-নির্বাচনটি ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। এবারের উপ-নির্বাচনে মাধনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য পদের জন্য ৭ জন ও খাজুরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য পদের জন্য ৪ জন প্রার্থী লড়াই করছেন।
মাধনগর ১নং ওয়ার্ড সদস্য পদে যারা লড়ছেন, আমজাদ হোসেন(টিউবওয়েল) ইকবাল হোসেন(বৈদ্যুতিক পাখা) ফরহাদ হোসেন(মোরগ) মশিউর রহমান(তালা) মোস্তাফিজুর রহমান(আপেল) শহিদুল ইসলাম(ফুটবল) হাফিজুল ইসলাম(লাটিম)
খাজুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য পদে লড়ছেন, উৎপল কুমার মৈত্র(মোরগ), আলেয়া(টিউবওয়েল) ওয়ালিদ হোসেন দেওয়ান(ফুটবল) কাওছার আলী খাঁন (তালা)।
মাধনগর ১নং ওর্যাডে মোট ভোটার সংখ্যা ২১৩১ জন।যার মধ্যে পুরুষ ভোটার ১০৫৪ জন ও নারী ভোটার ১০৭৭ জন।খাজুরা ১নং ওর্য়াডে মোট ভোটার সংখ্যা ১৫৫৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭৮৬ জন ও নারী ভোটার ৭৭২ জন।
উল্লেখ্য, মাধনগর ও খাজুরা দুই ইউনিয়ন পরিষদের ১নং ওর্য়াডের সাধারণ ওয়ার্ডের সদস্যদের মৃত্যু জনিত কারনে শুন্য পদের সৃষ্টি হয়। সর্বশেষ ২০২২ সালের ০৫ জানুয়ারি নলডাঙ্গা উপজেলায় ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর