মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনানী চিকিৎসা সেবা চালু

চৌহালী( সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইউনানী চিকিৎসা সেবা কার্যক্রম। এতে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন চৌহালীর সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র জনগোংষ্ঠীসহ সব শ্রেণীর মানুষ।
জানা যায়,গত ২১ সেপ্টেম্বর ২০২১ সালে ইউনানী মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন ডাঃ মোফাজ্জল হোসেন।
তিনি যোগদানের পর থেকেই বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে রোগীরা হাসপাতালের ইউনানী বিভাগে ইউনানী চিকিৎসা নিচ্ছেন।
গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থান থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ভীড় করেছেন।
চিকিৎসা নিতে আসা গোলাপী খাতুন জানান, এই হাসপাতালে ইউনানী বিভাগ চালু হয়েছে শুনে আমি আমার দীর্ঘদিনের গ্যাস্ট্রিক সমস্যা ও পায়ের ব্যাথার জন্য ইউনানী চিকিৎসা নিয়ে আসছি। বর্তমানে আমি অনেকটা উপকৃত হয়েছি।
এছাড়াও চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, এই হাসপাতালে ইউনানী চিকিৎসা নিয়ে অনেক উপকার পেয়েছি।
এ ব্যাপারে ইউনানী মেডিকেল অফিসার ডাঃ মোফাজ্জল হোসেন জানান,পাশ্বপ্রতিক্রিয়া অনেক কম হওয়ায় দিন দিন ইউনানী চিকিৎসার কদর বাড়ছে। আমি আমার সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের জানান, হাসপাতালে ইউনানী বিভাগ চালু সহ চিকিৎসা প্রদান এবং পর্যাপ্ত পরিমাণ ইউনানী ঔষধ সরবরাহ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর