মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চৌহালীর মিটুয়ানী উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের অদুরে চলছে যমুনার ভাঙন

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

যমুনা পানি কমতে শুরু করায় তীব্র স্রোতের কারনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণে শুরু হয়েছে আবারও নদী ভাঙন। মঙ্গলবার দুপুরের দিকে মিটুয়ানী বিসিএস আদর্শ উচ্চ বিদ্যালয় ও মিটুয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাত্র ২১ মিটার উত্তরে নদী ভাঙন দেখা দেয়। এতে মুর্হুতের মধ্যে কয়েকটি বসত ভিটা ও প্রায় ৩৬ মিটার এলাকা বিলীন হয়ে যায়। হুমকির মুখে পড়েছে মহিলা মাদরাসা, হাইস্কুল,প্রাইমারি, বাজার, তাতশিল্পসহ বহু ঘর বাড়ি। ভাঙনরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি স্থানীদের।
জানা যায়, ২০১৫ সালে যমুনার ভাঙনের কারনে মিটুনয়ানী বিসিএস আদর্শ উচ্চ বিদ্যালয় নদীতে বিলীন হয়ে যায়। পরে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই মৌজায় মিটুয়ানী উচ্চ ও মিটুয়ানী সরকারী প্রাথমিক বিদ্যলয় স্থাপন করা হয়। তবে যমুনার অব্যাহত ভাঙন যেন কিছুতেই পিছু ছাড়ছে না স্কুলের। আবারও ভাঙনের মুখে পড়েছে বিদ্যালয়। তবে এবার একটি নয় দুটি স্কুলই নদী বিলীনের অপেক্ষায় রয়েছে।
মিটুয়ানী বিসিএস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, নদী ভাঙনের ভয় যেন আমাদের নিত্য সঙ্গী। বর্তমানে স্কুল থেকে নদীর ভাঙনের দুরত্ব মাত্র ২১ মিটার। স্কুলের উজান এবং ভাটিতে নদী ভিতরে ডুকে গেছে। ভাঙন অব্যাহত থাকলে এবং উজানে দ্রুত টেকশই কাজ পাউবো না করলে আবারও বিলীন হবে দুটি স্কুল। এতে প্রায় ৬শ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মানের দাবি জানাই।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন জানান, ভাঙনে ৩০ থেকে ৩৫ মিটার এলাকা বিলীন হয়েছে। তবে স্কুল সংলগ্ন ভাটিতে আমাদের জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে। উজানে এর আগে টাঙ্গাইল পাউবো কাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর