মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আব্দুল আলিম হজ্ব কাফেলার ব্যবস্থপনায় সলঙ্গায় হাজী সমাবেশ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

আব্দুল আলিম হজ্ব কাফেলার উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেলিনা-নুর ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর আয়োজনে শুক্রবার দিনব্যাপী সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শতশত হাজীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাও: আফসার আলীর সভাপতিত্বে হাজী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সেলিনা-নুর ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী আলহাজ্ব আতিকুর রহমান। আলহাজ্ব দেলোয়ার হোসেনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছাত্তার,আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ বিএ, আতাউর রহমান,দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন,সলঙ্গার সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল আলিম হজ্ব কাফেলার ব্যবস্থাপনায় হাজী সমাবেশ করায় আমরা খুব আনন্দিত।সেলিনা-নুর ট্রাভেলস্ এর মাধ্যমে আব্দুল আলিম হজ্ব কাফেলা প্রতি বছরই সলঙ্গা এলাকার হজ্ব ও ওমরা গমনেচ্ছুকদের নিয়ে সততা ও নিষ্ঠার সাথে হজ্ব কার্যক্রম সম্পন্ন করে আসছেন। আব্দুল আলিম হজ্ব কাফেলার মাধ্যমে হজ্বে গিয়ে মক্কা-মদীনায় থাকা,খাওয়া সহ সকল কাজে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন। হাজীরা বলেন, এটা আমাদের সলঙ্গা তথা সিরাজগঞ্জ জেলার গর্ব। সমাবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত হাজীদের নিয়ে বিশেষ মোনাজাত করেন,সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: আব্দুল গফুর। শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও হাজীদের নিয়ে প্রায় সাড়ে ৩ হাজার লোকের মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর