মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জাঁকজমকপূর্ণভাবে শাহজাদপুর থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপিত

সুজন খান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখেসিরাজগঞ্জের তাঁত শিল্প নগরী ও শিল্পে সাহিত্যে সমৃদ্ধে ভরপুর শাহজাদপুর থানা পুলিশের উদ্যোগে জাঁকজমক পূর্ণভাবে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপিত হয়েছে।

২৯ শে অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকার সময় শাহজাদপুর থানা চত্বর থেকে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি অতিথি, সুধীমহল সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে এবং শাহজাদপুর থানা এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী শাহজাদপুর থানা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং শাহজাদপুর থানার সমন্বয় কমিটির সভাপতি আব্দুস সালাম বেপারীর সভাপতিত্বে ও শাহজাদপুর থানার কমিউনিটি ও বিট পুলিশিং এর প্রধান মোঃ আব্দুল মজিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মোঃ হাসিবুল ইসলাম-অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল, সাদিয়া আফরিন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহজাদপুর, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ নারী শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ পিপি এ্যাড.আব্দুল হামিদ লাবলু, জনাব নজরুল ইসলাম মৃধা, অফিসার ইনচার্জ শাহজাদপুর থানা, মোঃ মামুনুর রশিদ লিয়াকত ভাই চেয়ারম্যান শাহজাদপুর উপজেলা পরিষদ, প্রমুখ।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় শাহজাদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ ছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর