মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সলঙ্গায় কোরআন তেলাওয়াত হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সলঙ্গায় সিরাত ফাউন্ডেশনের আয়োজনে কোরান তেলাওয়াত,হামদ- নাত ও ইসলামী কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সলঙ্গা অঞ্চলের কোমলমতি শিশুদের ইসলামী সংস্কৃতিতে উদ্বদ্ধ করার লক্ষে আজ শনিবার সকাল ১০ টায় মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গাফফারের সভাপতিত্বে এবং কে.এম আমিনুল ইসলাম হেলালের সঞ্চালনায় প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ভাসানী কলেজের সহকারী অধ্যাপক জনাব ড. আব্দুর রাজ্জাক।বিচারক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন, আলহাজ্ব দেলোয়ার হোসেন, জিআর কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,মাও: আব্দুল গফুর, এস.এম ফারুক হায়দার, মাও: নাজমুন নূর, শাহ আলম।
সলঙ্গা থানার বেশ কয়েকটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর