মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রায়গঞ্জে ধর্ষণ মামলার বাদিকে প্রাণ নাশের হুমকিতে সংবাদ সম্মেলন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

রায়গঞ্জে ধর্ষণ মামলার বাদিকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ধর্ষিতা নারী।

আজ শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২ টায় রায়গঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ঐ নারী।

সম্মেলনে অভিযোগ করা হয়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষ্মী বিষ্ণপ্রসাদ গ্রামের মৃত রওশন আলীর ছেলে মিন্টু সরকার গত ৫ জুলাই রাতে একই গ্রামের মৃত আব্দুর রহিম শেখ এর বিধবা স্ত্রীকে ধর্ষণ করে। ধর্ষিতা লম্পট ধর্ষকের অভিভাবকদের কাছে বিচার চেয়ে বিচার না পেয়ে গত ১৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সিরাজগঞ্জ -২ এ একটি ধর্ষণ মামলা দায়ের করে । যার পিটিশন নম্বর ১৩২/২২। মামলাটি বিচারাধীন রয়েছে। এদিকে মামলা দায়েরের পর থেকে আসামি ও তার পরিবারের সদস্যরা সাক্ষীদের থেকে জোরপূর্বক বাদির বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি নেয়ার পাঁয়তারা করছে। তারা মামলা তুলে নেয়ার জন্য বাদী ও তার লোকজনদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকিও দিয়ে আসছে।
ফলে ধর্ষিতা নারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর