মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোর জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নাটোর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সারা দেশের ন্যায় ইভিএম এর মাধ্যমে
সোমবার(১৭ অক্টোবর) সকাল ০৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নাটোর সদর উপজেলা দীঘাপতিয়া এম কে কলেজ এ সদর উপজেলার ভোট এবং অন্যান্য উপজেলার ভোট সংশ্লিষ্ট উপজেলার সরকারি স্কুল/কলেজ সমূহে অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১০টি পদের জন্য ৪৫ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ছিলেন দু’জন। বাকিরা সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী ছিলেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং ওয়ার্ড সিংড়া উপজেলায় সদস্য পদে মোঃ সরফরাজ নেওয়াজ বাবু (হাতি প্রতীকে) ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এম আবুল কালাম (উটপাখি প্রতীকে) পেয়েছেন ৬৮ ভোট।
২নং ওয়ার্ড গুরুদাসপুর উপজেলায় মেহেদী হাসান (হাতি প্রতীকে) ৩৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাসিরুজ্জামান(টিউবওয়েল প্রতীকে) পেয়েছেন ৩৩ ভোট। পরে জেলা প্রশাসকের কার্যালয় লটারির মাধ্যমে মেহেদী হাসান নির্বাচিত হন।
৩নং ওয়ার্ড বড়াইগ্রাম উপজেলায় শাহ আলম মাষ্টার (তালা প্রতীকে) ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইয়াছিন আলী (হাতি প্রতীকে) পেয়েছেন ৩৭ ভোট।
৪নং ওয়ার্ড লালপুর উপজেলায় মোঃ মতিউর রহমান (হাতি প্রতীকে) ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৌহিদুল ইসলাম বাঘা (টিউবওয়েল প্রতীকে) পেয়েছেন ৪৪ ভোট।
৫নং ওয়ার্ড বাগাতিপাড়া উপজেলায় রেজাউল করিম রেজা (হাতি প্রতীকে) ২৮ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেলাল উদ্দিন (ঘুড়ি প্রতীকে) পেয়েছেন ২১ ভোট।
৬নং ওয়ার্ড নলডাঙ্গা উপজেলায় সদস্য পদে সোহরাব হোসেন সোহাগ (হাতি প্রতীকে) ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা (টিউবওয়েল প্রতীকে) ২৫ ভোট পান।
৭নং ওয়ার্ড নাটোর সদর উপজেলায় সদস্য পদে আলী আকবর (বিদ্যুতিক পাখা প্রতীকে) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মাষ্টার (হাতি প্রতীকে) ৩২ ভোট পান।
সংরক্ষিত—১ নং ওয়ার্ড (সিংড়া,গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনে সদস্য পদে হুমাইয়ারা জাহান (ফুটবল প্রতীকে) ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজা খাতুন (টেবিল ঘড়ি প্রতীকে) পেয়েছেন ১৩১ ভোট।
সংরক্ষিত—২নং ওয়ার্ড (নাটোর সদর,নলডাঙ্গা,লালপুর ও বাগাতিপাড়া) আসনে লাভলী ইয়াসমিন (ফুটবল প্রতীকে) ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিউটি আহমেদ (হরিণ প্রতীকে) পেয়েছেন ৮৮ ভোট।
নাটোরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ সাজেদুর রহমান খাঁন বেসরকারিভাবে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি তার (চশমা প্রতীকে) পেয়েছেন ৫৪৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির প্রার্থী ড. নুরুননবী মৃধা (ঘোড়া প্রতীকে) পেয়েছেন ২৪৭ ভোট। নির্বাচনে ৮০৬ জন ভোটারের মধ্যে ৭৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন নিয়ে জেলা রিটানিং অফিসার ও নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর