মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোর জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে সদস্য হিসাবে বিজয়ী রেজাউল

মো. রায়হান আলী, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

জেলা পরিষদ নির্বাচন-২০২২ নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন রেজাউল করিম। সোমবার আয়োজিত এই ভোটে উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি বুথে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শতভাগ ভোট গ্রহন হয়। মোট ৮১ জন ভোটারের মধ্যে ১ জন মৃত্যু বরণ করায় ৮০জন ভোট প্রদান করেন। সদস্য পদে ছয় জন প্রার্থীর মধ্যে রেজাউল করিম ২৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হন। নিকটতম প্রতিদন্দী বেলাল উদ্দিন আহমেদ ঘুড়ি প্রতিক নিয়ে ২১ ভোট, সেলিম রেজা টিউবওয়েল ১৬ ভোট, হাসানুর রহমান তালা ৭ ভোট, নাসির উদ্দিন বৈদ্যুতিক পাখা ৬ ভোট, এস.এম মশিউর রহমান অটোরিক্সা ২ ভোট পেয়েছেন। প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম ভোটের ফলাফল ঘোষনা করার পরে বিজয়ী প্রার্থী রেজাউল করিম উপজেলা প্রসক্লাব’র সামনে তার প্রতিক্রিয়া জানান, জনগণ আমাকে সহযোগিতা করলে আমি ৫ নং ওয়ার্ড এলাকায় মাদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় এনে মাদক, দূর্ণীতি ও সন্ত্রাসমুক্ত বাগাতিপাড়া গড়ে তুলবো। এছাড়া এ কেন্দ্রে সংরক্ষিত মহিলা আসনে লাভলী ইয়াসমিন (ফুটবল) ৩৮ ভোট, বিউটি আহমেদ (হরিণ) ২১ ভোট, শেফালী আক্তার (টেবিল ঘড়ি) ১৬ ভোট, ফরিদা পারভিন (দোয়াত কলম) ১০ ভোট, লাইলী বেগম (মাইক) ৪ ভোট, মহুয়া পারভিন লিপি (লাটিম) ০ ভোট পেয়েছেন। এ কেন্দ্রে জেলা পরিষদ চেয়ারম্যান পদে আ’লীগ ও জাতীয় পার্টি প্রার্থীর মধ্যে আ’লীগের সাজেদুর রহমান খাঁন (চশমা) ৪৪ ভোট ও জাতীয় পার্টির নূরন্নবী মৃধা (ঘোঁড়া) ৩৬ ভোট পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর